সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে কৃষকদের মাঝে রোপা আমন এবং গ্রীস্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব কৃষি সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম।
এছাড়াও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, ৯০০ চাষির প্রতিজনকে পাঁচ কেজি ধানের বীজ, ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার এবং ১০ পেঁয়াজ চাষির প্রতিজনকে ১০ কেজি বীজ, ২০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়।
এসএস/ জুয়েল