নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে এপবিপিএস ও বিএফএ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার হাতিবান্ধার তালিমঘর খোকামিয়া কৃষি সমাচারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিএফএ এর সভাপতি মো. নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ সামাদ। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা কাজী মো. আনিসুর রহমান খান, গাজীপুরের বেক্সিমকো আইটি পার্ক ম্যানেজার (কৃষি) আব্দুল হক, ফুল গবেষণা কেন্দ্র বারির সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক (টিসিআরসি) ড. কবিতা আঞ্জুমান আরা, ফুল গবেষণা কেন্দ্র বারির বিভাগীয় প্রধান ড. ফারজানা নাছরিন খান, ফুল গবেষণা কেন্দ্র বারির সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাপোর্ট এন্ড সার্ভিসেস বারির অব. পরিচালক ড. এস এম শরীফুজ্জামান, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে ৬০জন কৃষককে ফুল ও ফলের উপর বিশেষজ্ঞগন প্রশিক্ষণ প্রদান করেন।
এসএস/জুয়েল