সখীপুর প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঘাটাইলে রাশেদ মডেল স্কুলে বৃক্ষমেলার উদ্বোধন করেন সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ।
সোমবার (৫ জুন) উপজেলার জোড়দিঘী এলাকায় রাশেদ মডেল স্কুল প্রাঙ্গনে এ বৃক্ষমেলার আয়োজন করা হয়।

রাশেদ মডেল স্কুলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক, কৃষি উদ্যোক্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. বিল্লাল হোসেন, কৃষি উদ্যোক্তা মো. তোফাজ্জল হোসেন ও রাশেদ মডেল স্কুলের পরিচালক রাশেদ আলম প্রমুখ বক্তব্য।বক্তরা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তোলে ধরেন। এ সময় রাশেদ মডেল স্কুলের শিক্ষকমন্ডলী, অভিভাবকমন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভিন্ন স্লোগানে সুন্দরবন, ম্যানগ্রোভ, ক্রোকেভ ফরেস্ট, সিনহা রাজা ফরেস্ট, অ্যামাজন নামে ৫টি স্টলের মাধ্যেমে শিক্ষার্থীদের মোঝে বিভিন্ন প্রজাতির গাছের পরিচিতি তুলে ধরেন। একাধিক শিক্ষার্থী বলেন এ ধরনের আয়োজনে তারা আনন্দিত। পরিবেশ সম্পর্কে আরও বেশি জেনেছে আজ। পরিবেশকে সুন্দর রাখতে তারাও বেশি বেশি গাছ রোপন করবে বলে জানান। পরে উপস্থিত শিক্ষার্থীসহ অতিথিদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ গাছ বিতরণ করা হয়।
এসএস/জুয়েল