সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃষি মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম।
“বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলে নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে’র আওতায়,” উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্যে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকারি সাদ’ত কলেজের সাবেক অধ্যক্ষ ও চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আছিফ, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদুর রহমান, ইসমত আরা খাতুন প্রমুখ।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা, ফল ফসল এবং কৃষি সরঞ্জাম মেলার ২২টি স্টলে প্রদর্শিত হয়েছে। এ মেলা চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।