সানস্টার নিউজ ডেক্স
বৃটেনের সশস্ত্র বাহিনী প্রধান স্যার নিক কার্টার করোনাভাইরাস পজিটিভ হওয়ার পরে বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং শীর্ষ সামরিক কমান্ডাররা সোমবার থেকে সেলফ-আইসোলেশনে গেছেন। স্যার নিক কোভিড-১৯ পজেটিভ হওয়ার পর ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) নিকের সঙ্গে ঘনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী এবং রয়্যাল নেভি, রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) প্রধান এবং স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধানদের ১০ দিনের হোম কোয়ারান্টাইনে থাকার জন্য সতর্ক করেছে।
ডেইলি টেলিগ্রাফ জানায়, ইউকে সেনাবাহিনী প্রধান এবং স্যার নিকের ডেপুটি জেনারেল স্যার মার্ক কার্লেটন ম্মিথ বৈঠকে যোগদানের পরে সপ্তাহান্তে কোয়ারান্টাইনে রয়েছেন এবং পিসিআর টেস্টের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
এসএস/রানা