সানস্টার নিউজ ডেক্স
বুকের দুধ পান করানো মা এবং শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য ভালো। যে কোন ধরনের ইনফেকশন, ডাইরিয়া এবং বমিভাব বন্ধ করার ক্ষেত্রে মায়ের দুধ ভালো রক্ষাকবচের কাজ করে। পরবর্তী জীবনে স্থূলতাসহ অন্যান্য রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। আর মায়ের জন্য স্তন এবং ওভারির ক্যান্সারের ঝুঁকি কমায়। বুকের দুধে এন্টিবডি রয়েছে যেটি শিশুর শরীরের জন্য ভালো।
বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়নি ঠিক কোন সময়ে দুধ পান করানো বন্ধ করতে হবে। শিশুর জন্য প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ পান করানোর জন্য বিশেষভাবে বলা হয়। এরপর ছয় বছর দুধের সঙ্গে অন্য শক্ত খাবার খাওয়ানো যেতে পারে। যতদিন আপনার ভালো লাগবে ততদিন আপনি আপনার শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন। আরো বলা হয়েছে, ‘দুই বা তার চেয়ে বেশি বছর ধরে বুকের দুধ খাওয়ার পাশাপাশি এ সময় অন্যান্য খাবার দেওয়া উচিত।
এর অনেক ভালো দিক থাকলেও একজন মা সিদ্ধান্ত নেন কখন বন্ধ করতে হবে। এটার সঙ্গে মায়ের পরিবেশ, পরিস্থিতি জড়িত। অনেক সময় মায়েদের কাজে ফিরতে হয়, পরিবার বা বন্ধুদের সহযোগিতার প্রয়োজন হয়। এ ছাড়া অস্বস্তি কাটানোর জন্য আত্মবিশ্বাসের দরকার পড়ে। এর মাধ্যমে মা এবং শিশুর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।
চিকিৎসকরা বলছেন এটি একেবারেই একটি ব্যক্তিগত বিষয়। এটি মা-শিশুর সম্পর্ককে গড়ে তোলে আর এতে কোনো ক্ষতি নেই।
এসএস/রানা