সানস্টার নিউজ ডেক্স
পেস্তা বাদাম একপ্রকার বাদাম। এই গাছ ছোট এবং পর্নমোচী, মধ্য এশিয়া জাত। পেস্তা বাদামের রঙ সুস্বাদ, মনোরম হাল্কা গন্ধ এবং ভালো সংরক্ষণ গুনের জন্য, অধিক জনপ্রিয় এবং এই কারণেই অন্যান্য বাদামের তুলনায় এই বাদাম অনেক দামী। পেস্তা বাদামের খোলা বা খোলস পাতলা হয়। বাদামগুলি যখন পরিপক্ব হয়, তখন এই খোলসটি নিজে থেকেই একপাশে ফেটে যায়। ফলে তখন শাঁস খুব সহজেই বার করে নেওয়া যায়। শাঁসটি একটা পাতলা লালচে বাদামী রঙের আবরনে মোড়া থাকে। এই খোসাটি ছাড়িয়ে দিলে, বাদামটি সবুজ বর্নের হয়।
পেস্তা বাদাম ভারতবর্ষে উৎপন্ন হয় না। তবে এদেশে এই বাদামের বিপুল প্রচলন আছে। এশিয়া মহাদেশের আফগানিস্থান, ইরান, সিরিয়া এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ইরান বিশ্বের সর্বাধিক পরিমান পেস্তা উৎপাদন করে বলে মনে করা হয়
পেস্তা বাদাম বিভিন্ন মিষ্টির স্বাদ এবং সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। একাধিক উপযোগীতার কারণে বিভিন্ন শুকনো ফলের মধ্যে পেস্তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বহু পুষ্টিগুণ সমৃদ্ধ পেস্তা একদিকে যেমন মানব দেহে রক্তচাপ মাত্রা নিয়ন্ত্রন থেকে আরম্ভ করে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে অন্যদিকে তেমন হৃদযন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখে, ওজন নিয়ন্ত্রন করে।
পেস্তার স্বাস্থ্যপোযোগীতা
পেস্তার নানাবিধ স্বাস্থ্যোপোযোগীতা রয়েছে। কিন্তু আশ্চর্যের কথা হলো বেশিরভাগ মানুষই পেস্তার স্বাস্থ্যোপোযোগীতা সম্পর্কে অজ্ঞাত। পেস্তার অজানা সেইসব
স্বাস্থ্যোপযোগীতা গুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো –
১. হৃদযন্ত্রের স্বাস্থ্যোন্নতি করে
২. দৃষ্টিশক্তি উন্নত করে
৩. মেদ হ্রাস করে
৪. মধুমেহ নিয়ন্ত্রক
৫. প্রদাহ নাশক
৬. মস্তিষ্ক তথা স্নায়বিক স্বাস্থ্য রক্ষক
৭. ক্যান্সার প্রতিরোধক
৮. অনাক্রম্যতা বর্দ্ধক
৯. হিমোগ্লোবিন তৈরীতে সহায়ক
১০. হাড়ের সুস্বাস্থ্য রক্ষক
১১. যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে উপযোগী
১২. ইস্ট্রোজেন ক্ষরণের মাত্রা বর্দ্ধক
১৩. গর্ভবতী এবং স্তনদায়ীদের জন্য উপকারী
১৪. কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রক
১৫. ত্বকের সুস্বাস্থ্য বর্দ্ধক
১৬. চুলের স্বাস্থ্যোন্নতি করে
এসএস/জুয়েল