সানস্টার নিউজ ডেক্স
করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলায় শনিবার (৩ জুলাই) ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তায়, জাভার প্রধান দ্বীপ জুড়ে এবং বালি দ্বীপে আংশিক লকডাউন জারি করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ট দেশটিতে ভাইরাস রেস্টুরেন্ট, শপিং মল এবং মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। দেশটিতে শুক্রবার ২৫ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে এবং একদিনে রেকর্ড ৫৩৯ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে এ পর্যন্ত দেশটিতে ২২ লাখ লোক আক্রান্ত এবং ৫৯ হাজার ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের অসুস্থ লোকদের উপচে পড়া ভিড়। সংক্রমিত রোগীদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
এসএস/রানা