নিজস্ব প্রতিবেদক
সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী এক ওয়ারিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম ও থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান প্রমুখ।
কর্মশালায় নিরাপদ মাতৃত্ব, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিশুর পানিতে ডোবা রোধ, জন্ম নিয়ন্ত্রণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যথাক্রমে বিষয়গুলোর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
এসএস/রানা