সানস্টার নিউজ ডেক্স
সিলেট বিভাগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজনে শিক্ষা ও জাতীয় সমাবেশ -২০২১ এর স্বর্ণপদক প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপুরে সিলেট বিভাগে আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে ৪১তম জাতীয় সমাবেশ ২০২১ইংরেজি সম্মননা সনদ ও স্বর্ণপদক তুলে দেন আনসার ভিডিপি সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো: রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- সার্কেল অ্যাডজুটেন্ট এস এম এনামুল হক, বৈশাখী ইসলাম সহধর্মিণী সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার, উপজেলা কোম্পানি কমান্ডার জালাল উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মো. আল আমিন ১৯৯৫ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শ্যামলী আবাসিক এলাকায় জন্মগ্রহণ করেন। মো. বিল্লাল সিকদারের ছেলে আল-আমিন পড়ালেখার পাশাপাশি ২০০১ সাল থেকে তার বাবার সাথে নার্সারীর পেশায় কাজ শুরু করে। অক্লান্ত পরিশ্রমের ফলে জননী নার্সারি নামে বর্তমানে ৫ টি নার্সারি গড়ে তুলেছেন। ২০১৮ সালে নার্সারি ক্যাটাগরিতে সিলেট বিভাগের বন বিভাগ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। ২০২১ সালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছ থেকে স্বর্ণপদক অর্জন করেন আল-আমিন।
স্বর্ণপদক পাওয়ার অনুভূতি ব্যক্ত করে বলেন, সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় এ পুরস্কার অর্জন করেছি। সে জন্য আমি বাংলাদেশ আনসারের মহাপরিচালক, বিভাগীয় রেঞ্জ পরিচালক, জেলা আনসার কমান্ডার, উপজেলা শাখার নিকট চিরকৃতজ্ঞ। আশাকরি উনাদের সার্বিক দিক নির্দেশনায় দেশের জন্য আগামীতে আরো ভালো করার চেষ্টা করব ইনশা আল্লাহ।
এসএস/রানা