সানস্টার নিউজ ডেক্স
শুক্রবার (২ জুলাই) রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক হয়েছে ১৪ রোহিঙ্গা নাগরিক। এদের মধ্যে নারী-পুরুষ এবং শিশুরাও রয়েছে।কক্সবাজারের কুতুপালং ও বালুখালি রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে সিলেট যাওয়ার সময় মৌলিভীবাজারের এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার জানান, মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ বশির আহমেদ সঙ্গীয় ফোর্সদের নিয়ে লকডাউন প্রতিপালনে মোবাইল কোর্ট এর ডিউটি পালন করছিলেন। এসময় শহরের বাসস্ট্যান্ড এলাকায় রোহিঙ্গা নাগরিদের সন্দেহ হলে আটক করে থানায় নিয়ে আসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা তাদের নাম পরিচয় দিয়েছে। তারা হলো মো. হামিদ হোসেন(৫০), হারুন (১৮) , জুনায়েদ(১৪) , ওসমানগনি(১০), ওমর ফারুক (১৬মাস), নূর বেগম(৯), নূর কায়দা(৭) , সাদিয়া ফাতেমা(৩), শফিক (২২), মিনারা(২০), রিয়াজ(৫ মাস), আজিজুল হক (২৫), নূর হাসান (৩১), সোনালি (৫১) ।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত রোহিঙ্গারা কৌশলে ক্যাম্প থেকে বের হয়ে এসেছে। এরপর কয়েকদিন চট্রগ্রামে অবস্থান করে কাজের সন্ধান চালিয়েছেন। সেখানে মানুষ তাদের কাজ পাওয়ার জন্য সিলেটের দিকে আসার জন্য বলেছে।
এসএস/রানা