সানস্টার নিউজ ডেক্স
শনিবার ব্রাজিল আর রোববার আর্জেন্টিনা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। কোপা আমেরিকার নকআউট পর্বের যে পথ তৈরি হয়েছে, তাতে দুই দলের ফাইনালের আগের যে দেখা হচ্ছে না, সেটা আগেই জানা গিয়েছিল।
ফাইনালে ওঠার পথে ব্রাজিলের প্রতিপক্ষ ঠিক হয়ে গেছে আগেই। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে সেমিফাইনালে লড়বে পেরুর বিপক্ষে।
কলম্বিয়া সেমিফাইনালে ওঠায় বিদায় নিয়েছে উরুগুয়ে। লু্ইস সুয়ারেসদের টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কলম্বিয়া। দুই দল ফাইনালে উঠার জন্য লড়বে।
সেমিফাইনালের সূচি (বাংলাদেশ সময়):
প্রথম সেমিফাইনাল
ব্রাজিল-পেরু, ৬ জুলাই (মঙ্গলবার), ভোর ৫টা
দ্বিতীয় সেমিফাইনাল
আর্জেন্টিনা-কলম্বিয়া, ৭ জুলাই (বুধবার), সকাল ৭টা
এসএস/রানা