সখীপুর প্রতিনিধি
সখীপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে ৫দিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ, অ্যাথলেটিকস উদযাপন কমিটির সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসএস/জুয়েল