সানস্টার নিউজ ডেক্স
ঝালকাঠি কলেজ মোড় চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ জুন) সকালে সাবেক পৌরসভার চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেনের বাড়ির সামনে পুকুরে মরদেহ ভেসে ওঠার পর স্থানীয়রা দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পানি থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পুকুরে লাশ ভেসে উঠেছে দেখে থানায় জানালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম কায়ুম হাওলাদার। সে উপজেলার বিকনা ১নং ওয়ার্ড এর মৃত ওয়াজেদ আলী হাওলাদার ছেলে।
পারিবারিক সূত্রে জানায়, কায়ুম একজন শারীরিক প্রতিবন্ধী ছিল। সে দোকানে দোকানে দীর্ঘদিন থেকে খাবার পানি সরবরাহ করে। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা এখোনো জানা যায়নি। তবে ধারণা করা হচেছ ঐ দিন রাতে বা বিকালে পুকুরের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছে আর উঠতে পারেনি সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান জানান, কায়ুম নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এসএস/রানা