সানস্টার নিউজ ডেক্স
কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা জয়ে ফিরলো। একমাত্র গোলটি করেছেন গুইদো রদ্রিগেজ।
বাংলাদেশ সময় শনিবার (১৯ জুন) সকাল ৬টায় শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধের ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গুইদো রদ্রিগেজ। এ সময় বামদিকে বক্সের বাইরে থেকে লিওনেল মেসি ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে রদ্রিগেজ বল পেয়ে হেড নেন দূরের পোস্টে। বল পোস্টে লেগে জালে আশ্রয় নেয়। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলেছে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় কেউই গোলের দেখা পায়নি।
এসএস/রানা