নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের সখীপুরে শেখ কামাল ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় সানবান্ধা স্পোটিং ক্লাব ও বেতুয়া মানবকল্যাণ ক্লাব অংশ নেন।
আজ সোমবার ( ২০ সেপ্টেম্বর) বিকেল চারটায় সৃষ্টিসংঘ মাঠে এ খেলার উদ্বোধন ঘোষণা করা হয়। মাসব্যাপী এ খেলায় উপজেলার ১২টি দল ২৩টি খেলায় অংশ নেবে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে খেলার উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন। এছাড়াও পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওসমান গণি, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহআলম, সখীপুর বণিক সমিতির সাবেক সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় প্রচুর দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
এসএস/জুয়েল