নিজস্ব প্রতিবেদক
করোনার এই মহাসংকটে টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) দুপুরে পৌরসভার অন্তর্গত (৭ নং ওর্য়াড) সন্তোষ বাগবাড়ী এলাকায় অসহায়, কর্মহীন হয়ে পড়া দুস্থদের মঝে রান্না করা খাবার বিতরণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান মানিক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, যুগ্মসম্পাদক রাজীব তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলামীন। এ সময় শহর যুবলীগের যুগ্মআহবায়ক সিকদার মানিক, শাহজনি, রুহুল আমিন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সুমন, রবিন তালুকদার প্রমুখ।
এ সময় প্রায় ৪০০ শতাধিক দুস্থদের মাঝে রান্নাকরা খাবার বিতরন করা হয়েছে।
এসএস/জুয়েল