শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ঘোষণা :
করোনার প্রকোপ বেড়ে গেছে। নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। নিয়মিত মাস্ক পড়ুন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন, জনসমাগম এড়িয়ে চলুন। আপনার চারপাশের ঘটনা লিখুন। আমাদেরকে জানান। আমরা প্রকাশ করবো, আমাদের SunstarNews24.com । আপনার প্রতিষ্ঠান প্রচারের জন্য বিজ্ঞাপন দিন। যোগাযোগ- ০১৭২২-৪৫০৪০৬, ইমেইল- juelrana450@gmail.com/info@sunstarnews24.com। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।

মানুষের মাঝে আতংক উদ্বেগ, ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ

প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপির গণসমাবেশকে ঘিরে নগরবাসীসহ দেশের মানুষের মাঝে আতংক ও উদ্বেগ দেখা দিয়েছে। সরকারবিরোধী প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী-বিএনপি এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সরকার অনড় অবস্থানে রয়েছে। সরকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ২৬ শর্তে সমাবেশ করার অনুমতি দিলেও বিএনপি তা মানছে না। তারা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলেও এখন অনেকটা নমনীয়। সংঘাত ও চলমান ধরপাকড় এড়ানোসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করেছে বিএনপি। সে কারণে দলের পক্ষ থেকে বিকল্প এই প্রস্তাব দেয়া হয়েছে। বিকল্প হিসেবে আরামবাগ এলাকা প্রথম পছন্দ দলটির। রাজধানীর অন্য স্থানের ব্যাপারেও নেতারা ভাববেন বলে জানিয়েছেন। এজন্য পুলিশ প্রশাসনের সঙ্গে দেন দরবার করছে। আর সরকার চাইছে সোহরাওয়ার্দী উদ্যোনের বিকল্প তুরাগ তীরে বিএনপি সমাবেশ করতে পারে। কিন্তু বিএনপি তাদের কঠোর অবস্থান থেকে সরছে না। সমাবেশ ঘিরে নানা ধরণের গুজব ছড়ানো হচ্ছে। সরকারবিরোধীও নানা প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। সরকারবিরোধী একটি পক্ষ এই গুজব ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পাশাপাশি জামায়াত-শিবিরসহ সরকার বিরোধী উগ্রবাদী গোষ্ঠী নানা ধরণের অপতৎপরতা চালাচ্ছে। তারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে চাইছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এই অপতৎপরতারোধে ও নিরাপত্তায় সরকারও কঠোর অবস্থান নিয়েছে। সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। অনলাইনেও সতর্কতা বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী। সারা দেশে চলছে বিশেষ অভিযান, ধরপাকড়। ঢাকা অবরুদ্ধ হওয়ার আশংকায় রয়েছেন নগরবাসী।

বিএনপির সমাবেশ ঘিরে দেশের মানুষ যে আতংকে আছেন তা খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মন্তব্য করেছেন। তিনি গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা। তারা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক। তাদের ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে মানুষ আতংকে আছে। সমাবেশের নামে নৈরাজ্য করলে আওয়ামী লীগ রাজপথেই মোকাবেলা করবে বলেও হুশিয়ারি করেছেন। তিনি বলেছেন, ওই দিন রাজধানীর পাড়া-মহল্লা আওয়ামী লীগের নেতাকর্মীাদের দখলে থাকবে। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশ করে বিএনপি কিছুই করতে পারবে না। আর বাড়াবাড়ি করতে চাইলে মতিঝিল থেকে হেফাজত যে রকমভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল, সেরকম পরিষ্কার হয়ে যাবে। যেকোনও মূল্যে দেশের স্থিতিশীলতা বজায় রাখা হবে। সমাবেশে লোকসমাগম কম হওয়ার ভয়ে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার গোঁ ধরে আছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের অস্তিত্বের লড়াই। যে কোনো মূল্যে ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করতেই হবে। কোনোভাবে সোহরাওয়ার্দী উদ্যান বা তুরাগ নদীর পাড়ে বিএনপি ১০ ডিসেম্বরের মহাসমাবেশ করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ঢাকায় ১০ ডিসেম্বর গণসমাবেশের জন্য নয়াপল্টনের বিকল্প হিসেবে আমরা আরামবাগ সিএনজি পাম্পের সামনের সড়কে সমাবেশ করতে চাই।

এদিকে ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের গোয়েন্দা ইউনিটগুলোর ব্যাপক নজরদারি বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাইবার ওয়ার্ল্ডে নজরদারিও। আবাসিক হোটেলসহ বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে অভিযান। এসব অভিযানে গ্রেফতারও হচ্ছেন অনেকে। অনলাইনে অপপ্রচার কিংবা গুজব ছড়িয়ে কেউ যেন কোনও ধরনের স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়েও তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে ১০ তারিখের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন মামলায় জামিনে থাকা নেতাকর্মীদের পুরোনো মামলায় গ্রেফতার করছে। সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন কোনও অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারেও তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ইউনিটের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে প্রধান কার্যালয়ের সামনে সমাবেশটি করার অনুমতি চাওয়া হলেও সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কয়েকটি শর্তে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যদিও এখন পর্যন্ত প্রধান কার্যালয়ের সামনে নয়াপল্টনেই সমাবেশ করার ব্যাপারে অনড় বিএনপি। তারপরও পুলিশের সঙ্গে সমাবেশস্থল নিয়ে আলোচনা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, কোনও অসাধু চক্র কিংবা তৃতীয়পক্ষ যেন কোনও ধরনের সুযোগ নিতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের ক্রাইম বিভাগ এবং গোয়েন্দা বিভাগ মাঠে রয়েছে। নজর রাখা হচ্ছে বিভিন্ন ব্যক্তির ওপর। নেতিবাচক কিছু যেন কেউ না ঘটাতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। সমাবেশ উপলক্ষে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড ও হেলিকপ্টার ইউনিটসহ সব ব্যাটালিয়নকে প্রস্তুত রেখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে কেউ কোনও ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনায় রয়েছে কিনা সেসব খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংগ্রহ করা হচ্ছে আগাম গোয়েন্দা তথ্য। হোটেল রেস্টুরেন্টসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। জায়গাগুলো তল্লাশি করা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে সেখানে কাদের আনাগোনা। কেউ যদি কোনও বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে তাকে পুলিশ আটক করবে।

গত এক ডিসেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলমান। রাজধানীসহ সারা দেশে অভিযান পরিচালনা করে যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে। অভিযানের নামে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ বিএনপির। জামিনে থাকার পরও বিভিন্ন পুরোনো মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে দাবি দলটির। এই পরিপ্রেক্ষিতে ডিএমপিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে দেখা করে এসব বিষয়ে পুলিশকে অবহিত করার চেষ্টা করছেন দলটির নেতারা।

এসএস/জুয়েল

Spread the love
আক্রান্ত

০

সুস্থ

০

মৃত্যু

০

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
এ সংক্রান্ত আরও খবর
filme porno minori porno cu copii porno cu animale porno cu cai filme porno cu minori filme porno cu copii porno cu minori minori xxx minori violati porno cu minori 12 ani filme porno
© All rights reserved © 2021 SunStar
Theme Dwonload From ThemesBazar.Com