সানস্টার নিউজ ডেক্স
৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র। খেলা গড়াল টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনার নায়ক গোলরক্ষক মার্টিনেজ। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে দিলেন তিনি। সে সঙ্গে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হলো আর্জেন্টাইনরা।
প্রথমার্ধে স্রেফ সৌভাগ্যের কারণেই পরপর দু’বার বেঁচে গিয়েছিল আর্জেন্টিনা। দু’বারই বল সাইডবার কিংবা পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে আর কলম্বিয়ার আক্রমণ ঠেকাতে পারেনি আর্জেন্টিনা। ৬১ মিনিটেই গোল হজম করে বসে তারা।
অবিশ্বাস্য একটি গোল করলেন কলম্বিয়ার লুইজ দিয়াজ। এডউইন কারদোনার পাস থেকে বল ধরে গোল পোস্টের বাম পাশে নিয়ে আসেন তিনি। আর্জেন্টিনা ডিফেন্ডার পেজেল্লা সঙ্গে থেকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। গোলরক্ষক মার্টিনেজের ওপর দিয়ে আলতো টোকায় আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন দিয়াজ।

এর আগে প্রথমার্ধের শুরুতেই মেসির পাস থেকে গোল করে ফেললেন লওতারো মার্টিনেজ। এই ১-০ গোলেই প্রথমার্ধ শেষ করলো লিওনেল মেসি অ্যান্ড কোং। ম্যাচ জয়ের সম্ভাবনাও বেড়ে যায় কয়েকগুণ। কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ৭ম মিনিটেই গোল আদায় করে নেয় আর্জেন্টিনা।
টাইব্রেকারে কলম্বিয়া ১ম শট নেন কুয়াদ্রাদো, গোল। আর্জেন্টিনার প্রথম শট নেন মেসি, গোল। কলম্বিয়ার দ্বিতীয় শট, সানচেজ, ফিরিয়ে দিলেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজ। গোল হলো না। আর্জেন্টিনা দ্বিতীয় শট, রদ্রিগো। বারের ওপর দিয়ে মেরে দিলেন তিনি। গোল হলো না।
কলম্বিয়ার তৃতীয় শট নিলেন, ইয়েরি মিনা। আবারও ফিরিয়ে দিলেন মার্টিনেজ। গোল হলো না। আর্জেন্টিনা তৃতীয় শট পেরেডেস। গোল। কলম্বিয়ার চর্তু শটে গোল। আর্জেন্টিনা চতুর্থ শট লওতারো মার্টিনেজ, গোল হয়ে গেলো। কলম্বিয়ার শেষ শটটিও ঠেকিয়ে দিলেন মার্টিনেজ। ফাইনালে উঠে গেলো আর্জেন্টিনা।
এসএস/রানা