সানস্টার নিউজ ডেক্স
আজ বুধবার (৭ জুলাই) শুরু হতে যাচ্ছে হারারে টেস্ট। দলে ফিরছেন সাকিব আল হাসান । খবরটা স্বস্তির। কিন্তু তামিম ইকবালের খেলা না খেলা নিয়ে দুশ্চিন্তা। ফলে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের আগে অধিনায়ক মুমিনুল হক পুরোপুরি স্বস্তিতে নেই। কিন্তু এখনো তামিমের খেলা না খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তবে মুমিনুলের কথায় যা বোঝা গেল, তামিমকে পেতে টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করবে টেস্টের সকাল পর্যন্ত।
শ্রীলঙ্কায় বাংলাদেশ দল তাদের সর্বশেষ টেস্ট সিরিজে পাঁচ বোলার নিয়ে খেলেছিল। এবার সাকিব থাকায় একজন বোলার কমিয়ে দল সাজানোর ইঙ্গিত দিয়েছেন মুমিনুল, ‘সাকিব ভাই থাকলে অধিনায়কের জন্য সুবিধা। সাকিব ভাই থাকলে আমরা একজন বোলার কম নিয়ে খেলতে পারি।’
এসএস/রানা