সানস্টার নিউজ ডেক্স
গ্রুপ পর্বে পেরুকে চার গোলে উড়িয়ে দিয়েছিলো ব্রাজিল। কোপা আমেরিকার সেমিফাইনালে আবারও সেই পেরুকে পেয়ে সহজেই উতরে যাওয়ার কথা বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু যতটা সহজ ভাবা হয়েছিল ঠিক ততটাই মাঠের পারফরম্যান্সে মনে হয়নি। ফাইনালে ঠিকই জায়গা করে নিয়েছে সেলেসাওরা। তবে এর জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে নেইমারদের। পাকেতার একমাত্র লক্ষ্যভেদী গোলে প্রথম সেমিফাইনালে ব্রাজিল হারিয়েছে পেরুকে।
কোপার ১০৫ বছরের ইতিহাসে এ নিয়ে ২১ বার ফাইনালের দেখা পেলো ব্রাজিল।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে গোল করার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু গোল পেতে তাদের সময়ে লেগেছে। পেরুর গোলকিপার গাল্লেসে একাই তেকাঠির নিচে প্রতিরোধ গড়ে তোলেন।
গোলের অপেক্ষায় ৩৫ মিনিট সময় লাগে ব্রাজিলের। নেইমার একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বের করে পাকেতাকে কাটব্যাক করেন,চলতি বলে এই অ্যাটাকিং মিডফিল্ডার বা পায়ে প্লেসিং করে দিতে কোনও কার্পণ্য করেননি।
বিরতির পর পেরু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ব্রাজিলের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে। তবে শেষ রক্ষা হয়নি।
শেষ পর্যন্ত পর্যন্ত ১-০ গোলের স্কোরলাইন রেখে ব্রাজিল ফাইনাল নিশ্চিত করে।
এসএস/রানা