সানস্টার নিউজ ডেক্স
কোপা আমেরিকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা। রোববার (৪ জুলাই) বাংলাদেশ সময় ৭টা মাঠ নামে প্রথমার্ধটা এগিয়ে যায় আর্জেন্টিনা। শুরু থেকে বলের দখল ধরে খেলছিলো আর্জেন্টিনা। তবু প্রথম আক্রমণটা পেতে পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে ২২ মিনিট পর্যন্ত।
লাওতারো মার্টিনেজ একবার সুযোগ পেয়েছিলেন গোলের, কিন্তু লাইন্সম্যানের অফসাইডের বাঁশি বাজে এরপরই।১৫ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে বল পেয়েছিলেন হেরমান পেজ্জেলা। কিন্তু তিনিও বলটা মারেন গোলপোস্টের অনেক বাইরে দিয়ে।
বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে অধিনায়ক মেসি লাউতারো মার্টিনেজকে বল দেন। ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিন্দেজ আগে বেড়ে লাউতারোকে পরাস্ত করেন। তবে বল মেসির কাছে এলে ডি পলের দিকে বাড়িয়ে দেন। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ভুল করেননি গোল করতে।
মেসির ফ্রি কিক থেকে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। শেষ দশ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
এসএস/রানা