নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে আজগর আলী (৬০) নামে এক রোগী আত্মহত্যা করেছেন। শনিবার (৩ জুলাই) ভোরে নিজ বাড়ির পাশের একটি আমগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আজগর আলী (৬০) ইলিশপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী জানান, আজগর আলি ১৪ দিন আগে করোনায় আক্রান্ত। তিনি কোনো হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাড়িতে চিকিৎসা গ্রহণ করছিলেন। শনিবার ভোরে তিনি বাড়ির পাশের আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
নিহত আজগর আলী একটি চিরকুট লিখে নিজের কাছে রাখেন। চিরকুটে তিনি লিখেছেন করোনা রোগীর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে। খরচের এই টাকা তিনি সামলাতে পারছেন না। এ জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন।
কলারোয়া থানার (ওসি) মীর খাইরুল কবীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
এসএস/রানা