সানস্টার নিউজ ডেক্স
মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত খুলনা। মৃত্যু ও শনাক্ত রোগীর নতুন রেকর্ড। বুধবার (৭ জুলাই) খুলনা বিভাগে কোভিডে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
খুলনা জেলার চার হাসপাতালেই আজ ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ২১ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১ জন।
বুধবার সকালে খুলনার সরকারি ও বেসরকারি হাসপাতালের মুখপাত্ররা এই তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া রোগীদের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন এবং শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২জনের মৃত্যু হয়েছে।
বিভাগের অন্যান্য এলাকা হাসপাতালগুলোতে বাকি ৩৮ জনের প্রাণহানি ঘটেছে গত ২৪ ঘণ্টায়।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
এসএস/রানা