নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে পুকুরে ডুবে মো. জুনায়েদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। জুনায়েদ ওই এলাকার আলকাছ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, দুপুর ১২টার দিকে বিষ্ণুপুরের একটি মাদ্রাসার পাশের পুকুরে জুনায়েদ তলিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবেই সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। পরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ফারহানা নূর স্বর্ণা এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে আসার আগেই শিশুটি মারা যায়।
এসএস/রানা