সানস্টার ডেক্সঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কাস্টম হাউসে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে কাষ্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় ৪ ভারতীয় ও ৪ বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫ লক্ষ টাকার ভারতীয় কাপড় ও ৫ লক্ষ টাকার কুকুরের ঔষধ ও খাবার আটক করা হয়।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে, কাস্টমের কাজ সম্পন্ন করে যাওয়ার পথে দুই ভারতীয় ও চার বাংলাদেশি যাত্রীকে ব্যাগেজসহ আটক পূর্বক কাস্টম কর্তৃপক্ষের কাছে জমা দেয়। তাদের ব্যাগেজ তল্লাশি করে ৫ লক্ষ টাকার ভারতীয় কাপড় জব্দ করা হয়।
অপর দিকে ভারতীয় ২ নাগরিকের ব্যাগেজ তল্লাশি করে কুকুরের ঔষধ ও খাবার আটক করে কাস্টম কর্তৃপক্ষ যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
আখাউড়া স্থলবন্দরে রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী বলেন, মালামালগুলো নিয়মবহির্ভূত হওয়ায় ডিএম করা হয়েছে। মালামালগুলো পাসপোর্ট দাড়ি যাত্ররা চাইলে সরকারের সকল প্রকার টেক্স সম্পন্ন করে নিতে পারবেন। তবে কুকুরেরও ঔষধ ও খাবার উপরোক্ত কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এসএস/রানা