নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে চুরি হওয়া স্মার্টফোনের সন্ধান করত গিয়ে আখতারুজ্জামান রাব্বী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর নিখোঁজ হওয়ার ১০ দিন পর উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ । বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে ৪টায় ঢাকা খিলক্ষেত থেকে ওই শিক্ষার্থীেকে উদ্ধার করা হয় ।
সখীপুর থানা পুলিশের হেফাজতে থাকাকালীন তার স্বীকারোক্তিতে জানা যায় স্বেচ্ছায় আলমারি তালা ভেঙে টাকা ও অলংকার চুরি করে আত্মগোপনে গিয়েছিল। আমাকে কেউ অপহরণ করেনি।
উদ্ধার হওয়া ওই শিক্ষার্থী উপজেলার শোলাপ্রতিমা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আখতারুজ্জামান রাব্বী। সে উপজেলার কাহারতা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষার্থী।
সাজ্জাত হোসেনের বাবা নাজিম উদ্দিন বলেন, আমার ছেলে সাজ্জাত হোসেনের নামে মিথ্যা অভিযোগ কেন করলো? ওই ছেলের বাবার কঠিন শাস্তি দাবি করছি।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আখতারুজ্জামান রাব্বীকে প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেছি। তবে সে স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছিলো। তাঁকে কেউ অপহরণ করেনি; উদ্ধার হওয়ার পর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় স্বীকারোক্তি দিয়েছে।
উল্লেখ্য গত (২৮ জুন) সোমবার রাব্বী ওই চুরি হওয়া ফোনের পেছনে ছুটতে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনার কয়েক দিন পর রাব্বির বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে ভাগনে সাজ্জতের নামে সখীপুর থানায় অভিযোগ করেন ।
এসএস/জুয়েল