সানস্টার নিউজ ডেক্স
রাজধানী ঢাকাসহ আজ বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছে এই ভূমিকম্পন। এতে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায়। সীমান্তের মেঘালয় অংশের লাখিপুর থেকে সাত কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের উৎপত্তি।
এসএস/রানা