নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (৬ জুলাই) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫জন ও উপসর্গ নিয়ে ২জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় একদিনে সর্বোচ্চ ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৭১৩ টি নমুনা পরীক্ষার রির্পোটে ৪১৩ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৫৭ দশমিক ৯২ভাগ।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৪ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৮৯৩ জন। সর্বমোট মারা গেছে ১৩৫ জন। জেলার হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন রয়েছে ৮৮ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এসএস/জুয়েল