নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে কালিয়া ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া রবিদাস সম্প্রদায়ের মধ্যে প্রণোদনা প্যাকেজ বিতরণ করা হয়েছে ।
মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে সোমবার (৫ জুলাই) বিকেলে ৪০জন রবিদাস সম্প্রদায়দের মধ্যে চাল, ডাল, চিনি ও সেমাইয়ের একটি করে প্যাকেট বিতরণ করা হয়। ইউনিয়নের কচুয়া, বড়চওনা, কুতুবপুর বাজারে ইউএনও চিত্রা শিকারী এসব প্যাকেজ বিতরণ করেন।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, মুক্তিযোদ্ধা দেওয়ান হাবীবুর রহমান, কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত শাহজাহান ও ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, উপজেলার কর্মহীন হয়ে পড়া রবিদাস সম্প্রদায়ের মধ্যে পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিলের এ প্যাকেজ প্রণোদনা বিতরণ করা হবে।