নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনায় ও ৭ জন উপসর্গ নিয়ে মারা যান।
গত ২৪ ঘণ্টায় ৪৮১টি নমুনা পরীক্ষা করে আরও ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকরা হার ৪০.৫৬ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮হাজার ৪শত ৪ জন।
লকডাউন কার্যকর করতে সারাদেশের মতো জেলার ১২টি উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসএস/রানা