নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে সিএনজিচালিত একটি অটোরিকশা খালে পড়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট মেয়র গলিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চালক মো. সুলতান (৩৮) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ডুবুরি দল সিএনজি চালিত তুলে আনার পর ভেতরে চালক ও অপর যাত্রীর নিথর দেহ পাওয়া যায়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস/রানা