সানস্টার নিউজ ডেস্ক:
সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য কড়াকড়ি কঠোর লকডাউন দেবে সরকার। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি। একই সঙ্গে মোতায়েন থাকতে পারে সেনাবাহিনীও।
বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, আগামীকাল প্রজ্ঞাপন জারি। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-
বেসরকারি অফিস বন্ধ। জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না।
কোভিড ১৯ সংক্রমণ রোধকলপে আগামী সোমবার ২৮ জুন ২০২১ থেকে পরবর্তী নির্র্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
এসএস/রানা