জুয়েল রানা
টাঙ্গাইলের সখীপুরে সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল এর ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ করেছেন।
শুক্রবার (২৫ জুন) বিকেলে সখীপুর মোক্তার ফোয়ারা চত্বরে করোনা ভাইরাসের (কোভিড ১৯) সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণের এ সময় অংশ নেন করেন সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি তাহেরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী মিয়া, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণত সম্পাদক মতিউর রহমান ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান সহ প্রমুখ।
এসএস/রানা