সানস্টার নিউজ ডেক্স
কুড়িগ্রাম জেলার রৌমারীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্ট রৌমারী শাখা।
বুধবার (২৩ জুন) সকাল ১১টার দিকে সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্টের আয়োজনে উপজেলার থানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বর রৌমারী-ঢাকা সড়কে এক পথ সভা করে সংগঠনটি।
সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্টের রৌমারী উপজেলার সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্র ফ্রন্টের রৌমারী উপজেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সংগঠক শিমুল আহমদ ও শাকিল আহমেদ প্রমুখ।
এসএস/রানা