টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ১৪৯ জন। ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। আক্রান্তের হার শতকরা ৩৫ দশমিক ২২ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী সংখ্যা ৬ হাজার ৫৪৪ জন। মোট মৃত্যুবরণ করেছে ১০৪জন।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৯৩ জন, কালিহাতীতে ২১ জন, সখীপুরে ১৩ জন, দেলদুয়ারে ৭ জন, মির্জাপুরে ৬ জন, বাসাইল ও ঘাটাইলে ৩ জন করে, ভুঞাপুরে ২ জন এবং গোপালপুর ১ জন রয়েছে।
এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় আগামী ২৮ জুন পর্যন্ত এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
এসএস/সানস্টার