সানস্টার নিউজ ডেক্সঃ
দেশে গত ২৪ ঘণ্টায় ৪,৮৪৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৬ জনের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৮,৬১,১৫০ জন, অন্যদিকে মৃত্যুর পরিসংখ্যান বেড়ে হলো ১৩,৭০২ জন। সুস্থ হয়েছেন ২,৯০৩ জন। মোট সুস্থ হয়েছে ৭,৮৮,৩৮৫ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫,০২৮ জন।গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ১৯.৩৬ %।
সোমবার (২২ জুুন) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এসএস/জুয়েল