সানস্টার নিউজ ডেক্স
সিএনজি ব্যবসায়ী ও জেলা সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ মানিক সরকারের (৩৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। নাটোর-রাজশাহী মহাসড়কের ধারে ঝোপের মধ্যে থেকে এ লাশ উদ্ধার করা হয়। রোববার (২০ জুন) সকাল ১১টার দিকে স্থানীয়রা লাশটি দেখে ৯৯৯-এ ফোন করে পুলিশে জানায়। পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত মানিক সরকারের বাড়ি নাটোর পৌর এলাকার রামাইগাছি এলাকায় বলে জানায় পুলিশ।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রোববার পথচারীরা নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে ট্টিপল নাইনে ফোন করে জানায়। ওই ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার পরনের গেঞ্জি ও প্যান্ট দেখে নিহতের স্ত্রী লাশটি মানিকের বলে শনাক্ত করে। নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে ১৪ দিন আগে নিখোঁজ হয়েছিলো মানিক সরকার। হত্যার রহস্য ও ঘটনার সাথে জড়িতদের শনাক্তের জন্য পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
এসএস/রানা