সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র্যাব-১৪। শনিবার উপজেলার কাকড়াজান ইউনিয়নের শেখ হাসিনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল সিকদারকে ৮৭ পিস ইয়াবাসহ আটক করে। আটকের পর আজ রবিবার (২১ এপ্রিল) ওই মাদক ব্যবসায়ীদের সখীপুর থানায় সোপর্দ করা হয়।
এদিকে একই দিনে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল এলাকার মোহাম্মদ মীর আলীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া ওই দুই কারবারিকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।