নিজস্ব প্রতিবেদক
“বেকার মুক্ত সখীপুর চাই” স্লোগানে ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির উদ্যোগে সখীপুরবাসির ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করতে এবং একই সুরে, গল্প গানে মেতে উঠার লক্ষ্যে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সাভারের ইডেন গার্ডেন রিসোর্টে দিন ব্যাপি এ আয়োজন করা হয়।

মিলনমেলার বর্ণাঢ্য এ আয়োজনে উপস্থিত ছিলেন সখীপুর-বাসাইলের সংসদ সদস্য অনুপম শাজাহান জয়, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বাদল, এডিশনাল ডিআইজি তোফায়েল আহমেদ (বাবুল), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সৈকত, সভাপতি সারোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রিপন, মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক সেলিম আহমেদসহ প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচি মধ্যে ছিল আলোচনা ও পরিচিতি সভা, গুণীজনদের সংবর্ধনা ও ক্রীড়া অনুষ্ঠান।
শবনম মুস্তারি প্রিয়াংকার সুরের ঝংকারে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় মেতে উঠে সবাই।
এসএস/জুয়েল