নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দ্বিতীয় সূর্য নামের সংগঠনের সহযোগিতায় ৩দিন ব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার ডাকবাংলো চত্ত্বরে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোওয়ারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আলীম মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, দ্বিতীয় সূর্যের সভাপতি তৌহিদুর রহমান তানভীরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ।

সানস্টার পাঠাগারের সভাপতি আব্দুল আলীম বলেন, বিগত ৩বছর ধরে মেলায় আমাদের পাঠাগারের স্টল থাকে। তার ধারাবাহিকতায় এবারও স্টল নিয়েছি। মফস্বল শহরে এমন আয়োজন সত্যি প্রসংশিত। এ আয়োজন অব্যাহত থাকুক।
মেলাটিতে ১২টি স্টল স্থান পেয়েছে। পরে সংগীত, নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।
এসএস/জুয়েল