সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোস্তফা কামাল আরিফ চেয়ার প্রতীকে ৯৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্ধি জাহাঙ্গীর আলম খান চশমা প্রতীকে পেয়েছেন ৩৫ ভোট। আ. লতিফ মিয়া মিন্টু আনারস প্রতীক ১২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্ধি ফজলুর রহমান মোরগ প্রতীকে ৪২ ভোট পেয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে আশরাফ আলী বিনা প্রতিদ্বন্ধিতায়, মাছ প্রতীকে সহ-সম্পাদক শহিদুল ইসলাম, খেজুর গাছ প্রতীকে সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, দেয়াল ঘড়ি প্রতীকে কোষাধ্যক্ষ হুমায়ন কবির লিটন, টিওবয়েল প্রতীকে ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, প্রজাপতি প্রতীকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসাইন এবং বিনা প্রতিদ্বন্ধিতায় দপ্তর ও প্রচার সম্পাদক পদে আবু হানিফ নির্বাচিত হয়েছেন।
মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোট প্রদান করেন। ৪ জন বিদেশ এবং ১ জন অসুস্থ থাকায় ভোট দিতে পারেনি।
সহকারী সমবায় কর্মকর্তা বাহারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মো. বিল্লাল সিকাদার, মীর শামছুল আলম, সাংবাদিক আমিনুল ইসলাম, কাউন্সিলর দোলোয়ার সিকদার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন।
এসএস/জুয়েল