সখীপুর প্রতিনিধি
সখীপুর প্রেসক্লাবের সদ্য নির্বাচিত অর্থ সম্পাদক ও
দৈনিক কালবেলা পত্রিকার টাঙ্গাইলের সখীপুর প্রতিনিধি মাহমুদুল হাসান রিমনের বাবা আবদুর রশীদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)।
তিনি সাবেক বন কর্মমকর্তা ও উপজেলা ট্রাক শ্রমিক নেতা ছিলেন।
স্ট্রোকজণিত কারণে ২৪ দিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ জুন) সকাল ৭ টায় তাঁর মৃত্য হয়। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। শুক্রবার বাদ জু’মা স্থানীয় কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ বাড়ি কীর্ত্তনখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এসএস/জুয়েল