সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে এসএসসি ‘৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
শুক্রবার (২১ এপ্রিল) সখীপুর পিএম পাইলট গভঃ স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে সকাল ১০টায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুল ওয়ারেছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান তালুকদার, সখীপুর বার্তা সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সংগঠনের সদস্য মানবিক তুহিন সিদ্দিকী, ওসি নাজমুল হাসান রুবেল, রাকিব তালুকদার, প্রভাষক হুমায়ুন কবির, জাকির হোসেন রাজু প্রমুখ।
অনুষ্ঠানে দেড় শতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এসএস/জুয়েল