নিজস্ব প্রতিবেদক
স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) এর জন্মদিন বাংলাদেশ স্কাউটস সখীপুর উপজেলা শাখার আয়োজনে পালিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কমপ্লেক্সে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে ও স্কাউটস সখীপুর উপজেলা শাখার সম্পাদক মো. মতিউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য উপস্থাপন করেন স্কাউটস’র টাঙ্গাইল জেলা কর্মকর্তা ইএলটি আনোয়ারুল ইসলাম করিম, স্কাউটস সখীপুর উপজেলা শাখার সহ সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, স্কাউটস’ র কমিশনার শাহীনা আক্তার, সহ সভাপতি মো. কাইউম হোসাইন, উপজেলা কাব লিডার মো. মনিরুজ্জামান, স্কাউটস সখীপুর উপজেলা শাখার সদস্য জাহানারা আক্তার, সদস্য আঞ্জুমান আরা রিনা, জামিয়াতুল মুদারেসিন উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের গুলজারিসহ প্রমুখ।
উপজেলা শাখার স্কাউটস এর কর্মকর্তাবৃন্দসহ
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক কাব স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএস/জুয়েল