সখীপুর প্রতিনিধি
সখীপুরের ঐতিহ্যবাহী সংগঠন সৃষ্টিসংঘ’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্বিবার্ষিক সম্মেলনে নবগঠিত কমিটির সভাপতি গোলাম সরোয়ার শিম্মী ও সাধারণ সম্পাদক ভিপি আ. সাত্তারকেসহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদলের সভাপতিত্বে ও ভিপি আ. সাত্তারের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যক্ষ এম ও গণি, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের ফারুক, আনোয়ার হোসেন তালুকদার, রফিক ই বাদল প্রমুখ।
সম্মেলনে সৃষ্টিসংঘ’র প্রায় শতাধিক সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএস/জুয়েল