সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর পিএম পাইলট গভঃ মডেল স্কুল এন্ড কলেজে মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে নবগঠিত “মেধা ভিত্তিক ছাত্র সংসদের” আত্মপ্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান নবগঠিত মেধাভিত্তিক ছাত্র সংসদের কমিটি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক মিয়া, সিনিয়র শিক্ষক একেএম ফজলুল হক, আবু তালেব মিয়া, আব্দুস সোবহান তালুকদার, মো. সুলতান আহমেদ, মাহবুব জামাল, আ ন ম বজলুর রশিদ, হালিমা আক্তার, ডেইজী আক্তারসহ স্কুল ও কলেজ শাখার অন্যান্য শিক্ষকবৃন্দ।
মেধাভিত্তিক ছাত্র সংসদের ভিপি হিসেবে দ্বাদশ শ্রেণির ছাত্র মো. সাফিউল মাহিন রুপমকে এবং দশম শ্রেণির ছাত্রী উম্মে কুলসুম মোহনাকে জিএস, দশম শ্রেণীর ছাত্র তৌফিকুল ইসলাম তামিমকে এজিএস, দশম শ্রেণীর ছাত্র সালমান রশিদ শুদ্ধকে সাংগঠনিক সম্পাদক, হুমায়রা হামীমকে কোষাধ্যক্ষ, সাগর খানকে ক্রীড়া সম্পাদক, ঝুমা কোচ শিপ্রাকে সাহিত্য সম্পাদক, ফাতেমা জান্নাতকে ধর্ম বিষয়ক সম্পাদক। এছাড়াও ইসরাত জাহান সামিয়া, সাদমান কাউসার তাসিন, কাইউমা জাহান কণিকা, প্রতিভা সরকার অর্পা, জাকিয়া আক্তার যুথি, ফাহমিদা রহমান জাহিনকে নবগঠিত সংসদের কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়।
অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান বলেন, সখীপুর পি এম পাইলট গভঃ মডেল স্কুল এন্ড কলেজ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত। এ বছর এসএসসি পরীক্ষায় ৯৯ জন শিক্ষার্থী এ+ পেয়েছে। শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠবে, একজন শিক্ষক হিসেবে এটি বড় পাওয়া।
তিনি আরও বলেন, মেধা ভিত্তিক ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক নিন্দনীয় কাজগুলো সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সঠিক সচেতনতা তৈরী করতে পারবে। শিক্ষার্থীরা সময়ের সঠিক মূল্যায়ন ও পড়াশোনার প্রতি শ্রদ্ধাশীল এবং সুন্দর জীবন গঠনে মনোযোগী হবে।
এসএস/জুয়েল