বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ঘোষণা :
করোনার প্রকোপ বেড়ে গেছে। নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। নিয়মিত মাস্ক পড়ুন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন, জনসমাগম এড়িয়ে চলুন। আপনার চারপাশের ঘটনা লিখুন। আমাদেরকে জানান। আমরা প্রকাশ করবো, আমাদের SunstarNews24.com । আপনার প্রতিষ্ঠান প্রচারের জন্য বিজ্ঞাপন দিন। যোগাযোগ- ০১৭২২-৪৫০৪০৬, ইমেইল- juelrana450@gmail.com/info@sunstarnews24.com। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।

সখীপুরে সড়ক সংস্কার ও বখাটেদের উত্ত্যক্ত বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

সখীপুর  প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার প্রাণকেন্দ্র মোখতার ফোয়ারা থেকে মহিলা কলেজ পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার সড়ক সংস্কার ও রাস্তাঘাটে ছাত্রীদের উত্ত্যক্ত বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ওই সড়কের তিনটি স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্যতরুণ শিক্ষাঙ্গণ স্কুল অ্যান্ড কলেজ ও সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।

খোঁজ নিয়ে জানা যায়, সখীপুর পৌরশহরের মোখতার ফোয়ারা থেকে মহানন্দপুর পর্যন্ত ছয় কিলোমিটার সড়কটি অসংখ্য খানাখন্দকে ভরা। বিশেষ করে মহিলা কলেজ পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে রয়েছে তিনটি কলেজসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান। একটি মহিলা কলেজ ও একটি উচ্চ বালিকা বিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার নারী শিক্ষার্থী ওই সড়ক ব্যবহার করে নিয়মিত চলাচল করে। একদিকে ওই দেড় কিলোমিটার সড়ক যেমন খানাখন্দকে ভরা অন্যদিকে মোড়ে মোড়ে বখাটেদের উৎপাত। এসব থেকে রেহাই পেতে সড়ক সংস্কারসহ রাস্তাঘাটে উত্ত্যক্ত বন্ধের দাবিতে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করে ওই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টায় সখীপুর আবাসিক মহিলা কলেজ ও সূর্যতরুণ শিক্ষাঙ্গণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রথমে তাঁরা বাগানচালা এলাকায় মানববন্ধন করে। এদিকে একই সময়ে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথকভাবে উত্তরা মোড়ে এসে মানববন্ধনে অংশ নেন। পরে ওই তিনটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে সখীপুর পৌরশহরের মোখতার ফোয়ারা চত্বরে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করে। এসময় সমাবেশে সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই-রাসেল ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ আবদুল আলীম বক্তব্য দেন। দুপুর ১২টা পর্যন্ত সমাবেশ চলাকালীন সময়ে চারটি সড়কের অসংখ্য যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির সুপ্তি, অলংকার, সুমিসহ একাধিক শিক্ষার্থীরা বলেন, ভাঙাচোরা ও কাদা-পানি থাকায় এ সড়ক দিয়ে স্কুল-কলেজে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। কাদায় কলেজের সাদা পোশাক নষ্ট হয়ে যায়। আমরা দ্রæত এ সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।

সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এ সড়কটি ভাঙাচোড়া তো আছেই আবার প্রতিটি মোড়ে বখাটেদের উৎপাত। স্কুলে যাওয়ার সময় ও ছুটির সময় যাতে ওই সড়কে পুলিশের টহল থাকে এ বিষয়টি দেখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান তারা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম এ প্রসঙ্গে বলেন, কাল থেকেই ওই সড়কে পুলিশের টহল চলবে। উক্ত্যক্ত বিষয়ে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই-রাসেল বলেন, সড়কটি সংস্কারে জনপ্রতিনিধিদের ব্যর্থতা রয়েছে। সড়কের বেহাল অবস্থার কথা জেনেও তাঁরা সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছেন না। এ কারণেই শিক্ষার্থীদের সঙ্গে আমরা একমত হয়ে মানববন্ধনে এসেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, সড়কটি আসলেই চলাচলের অযোগ্য। এ বিষয়ে আমি এলজিইডির প্রকৌশলীকে বলেছি। দ্রুত সড়কটি সংস্কার ও ওই সড়কে ইভটিজিং বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসএস/জুয়েল

 

Spread the love
আক্রান্ত

০

সুস্থ

০

মৃত্যু

০

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
এ সংক্রান্ত আরও খবর
filme porno minori porno cu copii porno cu animale porno cu cai filme porno cu minori filme porno cu copii porno cu minori minori xxx minori violati porno cu minori 12 ani filme porno
© All rights reserved © 2021 SunStar
Theme Dwonload From ThemesBazar.Com