সানস্টার নিউজ ডেক্স
উইন্ডোজ ১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা মাইক্রোসফট ওএএস বা অপারেটিং সিস্টেমের নতুন জেনারেশন আনার ঘোষণা দিয়েছে।
মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না।
টেক সংশ্লিষ্টরা বলছেন, ‘মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১ বাজারে আনতে যাচ্ছে। যা আগের সব ভার্সনকে ছাপিয়ে যাবে। তবে উইন্ডোজ ১১ বাজারে আনার বিষয়ে মাইক্রোসফটের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৪ জুন পর্যন্ত। ওইদিন আড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের আগামী পরিকল্পনা নিয়ে মুখ খুলবে বলে জানিয়েছে। যদিও উইন্ডোজ ১০ বাজারে আনার পর মাইক্রোসফট জানিয়েছিল- এটিই তাদের শেষ ভার্সন। তবে নিজেদের সিদ্ধান্তে বদল এনেছে মাইক্রোসফট।
এসএস/রানা