সখীপুর প্রতিনিধি
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রুহুল আমিন মুকুল, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান খান মাসুদ, জুনিয়র কনসালটেন্ট ডা. শাহীনুর আলম, আরএমও ডাক্তার আজিম উদ্দিন আশিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারদিন রুবায়েত রাজিব, ডা. রেজওয়ানা আঁখি, ডা. রেজওয়ানা রিফাত সহ সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসএস/জুয়েল